শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নড়াইল বিচার বিভাগের শ্রদ্ধা নিবেদন (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান।

শনিবার দুপুর ১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ কে সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ কেরামত আলী, গোপালগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দিন সহ নড়াইল জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকবৃন্দ ও তাদের পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোঃ জাকির হোসেন উকিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে তারা বঙ্গবন্ধুর আদি বাড়ি, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও সমাধিসৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!