সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

কলারোয়ার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ, কোরবানীর গরু ও নগদ অর্থ বিতরণ

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫১৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে হত দরিদ্র, কর্মহীন মানুষের মাঝে সমাজিক দূরত্ব বজায় রেখে বিদেশ ফাউন্ডেশন ও নুরিশ বাংলাদেশের অর্থয়ানে খাদ্য ও কোরবানীর গরু এবং সুখ দুখে রইবে পাশে বুয়েট ৮৭ ব্যাচের ইউএস প্রবাসীদের পাঠানো নগদ ২লাখ ৫০ হাজার টাকা আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার ২৯ জুলাই বিকাল ৫টায় চন্দনপুর ইউনিয়নের বুঝতলা মাদ্রাসা চত্বরে আসিয়াব সংস্থা পাবনার বাস্তবায়নে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরন করেন তালা-কলারোয়া ১ আসনের সংসদ সদস্য প্রধান অতিথি এড. মুস্তফা লুৎফুল্লাহ।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জরিন কান্তের সভাপতিত্ব প্রধান সম্মানায়ক যশোর পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জান, আসিয়াব সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মুন্সি মাহবুবুর রহমানসহ ইউনিয়ান আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদেশ ফাউন্ডেশন ও নুরিশ বাংলাদেশের অর্থয়ানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫ টি গ্রামের হতদরিদ্র ২৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ১ কেজি লবন, ১লিটার সবিন তেল, ২টি মাস্ক ও ১টি সাবান এবং ১৫টি কোরবানীর গরু বিতরণ করা হয়।

এছাড়া বুয়েট ৮৭ বাচের ইউএস প্রবাসী বন্ধুদের পাঠানো নগদ ২লাখ ৫০ হাজার টাকা ৫০টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার করে বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!