বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

কৃষকের চার বিঘা জমির ধান কেটে মুখে হাসি ফুটালেন সাতক্ষীরার আ’লীগ নেতারা

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৮৮৯ বার পড়া হয়েছে

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চার বিঘা জমির পাকা বোরো ধান কেটে দুই কৃষকের ঘরে তুলে দিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরল ইসলামের পৃষ্ঠপোষকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে তারা আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদুরে বকচরার মাঠে এই থান কাটেন। এ সময় প্রত্যেকের হাতে ছিল কাস্তে। মাথায় ছিল গামছা। কেউ ধান কাটলেন, কেউ আটি বাঁধলেন , আবার কেউ ধানের আটি বয়ে দিলেন। চার বিঘা জমির ধান জেলা আওয়ামী লীগের নেতা নেত্রীরা কেটে কৃষক লিয়াকত আলি ও তার সহযোগী কৃষকের হাতে তুলে দেন। পাকা ধান কাটার এই আনন্দঘন অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ. শিক্ষা সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি ,সংস্কৃতি সম্পাদক শামীমা পারভিন রত্না, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফসারউদ্দিন, সদস্য এজাজ আহমেদ স্বপন, ছাত্রলীগ নেতা সুমন হোসেন , জাহিদ হোসেন, অ্যাড. জিয়া, মো. জুয়েল ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!