সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

সাতক্ষীরায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ বঙ্গবন্ধু বইমেলার উদ্বোধন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪৩১ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে “মুজিববর্ষ বঙ্গবন্ধু” বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু। ভার্সুয়ালি প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএএস মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক, জেলা আওয়ামী লাগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।

এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে সুসজ্জিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের লাবনী মোড় হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বইমেলা প্রাঙ্গণে যেয়ে শেষ হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!