বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

বর্ণীল আয়োজনে সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প মাল্য অর্পন করা হয়। এরপর শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেককাটা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। শিশু সমাবেশে সংগীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমা মশু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও জন প্রতিনিধিবৃন্দ।

এদিকে, দিবসটি উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হল রুমে শিশুদের চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরন করেন, প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি এক ফজলুল হক। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম নুর ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি হাবিবুর রহমার হাবিব, সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, অধ্যক্ষ আশৈক-ই-ইলাহি, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ইদুজ্জামান ইদ্রিস, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহি সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর, মাসুদুর জামান সুমনসহ প্রেসক্লাব সদস্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!