শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় ব্রাকের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (১০ মার্চ) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি ও তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ তৌহিদুর রহমান। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির তালার পিওসিইপি মোর্শেদা আক্তার ও মাহফুজা খাতুন। এ সময় ১০ জন কে পুরষ্কৃত করা হয়।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিওসিইপি মোর্শেদা আক্তার জানান, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাঙ্কন অর্থাৎ ছবি এঁকে ক্যানভাস তৈরি করে নারী নেতৃত্বের বিকাশ ফুটিয়ে তোলা হয়। দেশব্যাপি বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে নারীদের নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সহযোগী শক্তি হিসাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় “নেতৃত্বে নারীর সমান অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সমাজে নারীর সার্বিক উন্নয়নে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!