সিলেট

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারবেন না সাদমান

সিলেট ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন ওপেনার সাদমান ইসলাম। তাকে তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরে হাসপাতালে পাঠানো হয়। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, সাদমান এই মুহূর্তে প্রথম ইনিংসে ব্যাটিং করার মতো অবস্থায় নেই। ফিল্ডিং করার সময় মাটিতে লুটিয়ে পড়ার পরই বোঝা গিয়েছিল সাদমান ইসলামের চোটটা বেশ গুরুতর। স্ট্রেচারে করে তাঁকে তখন মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি চোট পেয়েছেন।

দুপুরে মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাদমানের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে।

তার চোটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার জন্য এমআরআই করার কথা ছিল। সন্ধ্যায় বায়েজীদুল ইসলাম আরও বলেন, বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্ক্যান সম্পন্ন হয়েছে। তবে আগামীকাল স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পরই তার চোটের ধরন এবং মাঠে ফিরতে কতদিন লাগতে পারে, তা বিস্তারিত বলা সম্ভব হবে।

উল্লেখ্য, মিরপুরে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন সাদমান। সিলেট টেস্টের প্রথম ইনিংসে তার জায়গায় উদ্বোধনী জুটিতে নাঈম হাসানকে দেখা যায়, যিনি ৬ বলে ৫ রান করে আউট হন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান সংগ্রহ করার পর, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। সাদমান খেলতে না পারায় ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন আনা হয়েছে। সাদমান খেলতে না পারলে বাংলাদেশের বদলি ব্যাটসম্যান নেওয়ার সুযোগ থাকবে না। আগের টেস্টে ৮ নম্বরে নামা নাঈম ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন। হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক।