মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগের মামলার রায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ঘোষণা করা হতে পারে। এই রায় যদি মিয়ানমার সরকারের বিরুদ্ধে যায়, তবে আদালতের বিচারকদের ওপর যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইসহ আদালতের অন্য বিচারকরা এই ঝুঁকির মুখে রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা উঠে এসেছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
এখন পর্যন্ত আইসিজে কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের দায়ে অভিযুক্ত করেনি। এই ধরণের মামলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপরাধের ‘উদ্দেশ্য’ বা ইনটেন্ট প্রমাণ করা। গণহত্যা কনভেনশন অনুযায়ী, কোনো নির্দিষ্ট ধর্মীয়, জাতিগত বা বর্ণগত গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যেই এই অপরাধ সংঘটিত হয়। রোহিঙ্গা ভুক্তভোগীদের আইনজীবীরা মনে করেন, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযান এবং সাধারণ মানুষকে হত্যার ঘটনাগুলো থেকে তাদের ধ্বংসাত্মক উদ্দেশ্য স্পষ্টভাবেই প্রমাণিত হয়। রোহিঙ্গা ভুক্তভোগীদের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের মতে, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকাণ্ড—যার মধ্যে পালিয়ে যাওয়ার সময় মানুষ হত্যা করার মতো ঘটনাও অন্তর্ভুক্ত—তা থেকে স্পষ্ট বোঝা যায় যে, তারা।
তবে ওয়াশিংটনের সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কায় বিচারকরা নিজেদের সম্পদ সুরক্ষার বিষয়ে পরামর্শ গ্রহণ করছেন। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের মতো প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাস অনুযায়ী, গণহত্যা প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র আইসিজে-র ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে। ওয়াশিংটনের আশঙ্কা, এই রায় ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে ভবিষ্যতে আইসিজে কর্তৃক রায় দেওয়ার পথ প্রশস্ত করতে পারে। আর এমনটি ঘটলে তা এমন এক নজির সৃষ্টি করবে, যার ফলে পরবর্তী সময়ে আদালতের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর রায় দেওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে।
মিয়ানমার সরকার বরাবরই তাদের বিরুদ্ধে আনা গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, বিদ্রোহীরা সামরিক অভ্যুত্থানের যে চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এদিকে, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে মূলত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পালন করে, যা যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তিদের বিচারকারী আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সম্পূর্ণ ভিন্ন। গণহত্যা বিষয়ক কনভেনশনটির ব্যাখ্যা প্রদানের দায়িত্ব স্বাধীন বিচারকদের।
উল্লেখ্য যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই যুক্তরাষ্ট্র আইসিসির ওপর খড়গহস্ত হয়েছে। পুরো প্রতিষ্ঠানটিকে ‘উচ্ছৃঙ্খল আদালত’ আখ্যা দিয়ে আইসিসির বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভয়, আইসিসি হয়তো ভবিষ্যতে মার্কিন সেনাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে পারে, যা তাদের বৈশ্বিক অবস্থানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।










