খেলাধুলা

পুরো অস্ট্রেলিয়া দলই বল টেম্পারিং জানত: মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট

খেলাধুলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট প্রায় আট বছর পর ২০১৮ সালের সেই আলোচিত কেপটাউন টেস্টের বল টেম্পারিং নিয়ে নতুন করে মুখ খুলেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সেই সময় বল টেম্পারিংয়ের বিষয়টি কেবল মাঠের তিনজন খেলোয়াড়ই নয়, বরং পুরো অস্ট্রেলিয়া দলই জানত। এর আগে উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’-এ একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন যে, পুরো দলই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। যদিও বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সসহ অনেকে সেই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

ব্যানক্রফট সম্প্রতি প্রায় চার হাজার শব্দের একটি নিবন্ধ প্রকাশ করেছেন ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায়। সেখানে তিনি প্যাট কামিন্সের মন্তব্যের প্রেক্ষিতে নিজের ক্ষোভ ও একাকিত্বের কথা তুলে ধরেছেন। ব্যানক্রফট স্বীকার করেছেন যে, সেই সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার করা তদন্তে তিনি সম্পূর্ণ সত্য বলেননি। অনেক তথ্য গোপন করেছিলেন তিনি, যার মধ্যে ছিল ঘটনার স্থায়িত্ব, স্যান্ডপেপার ব্যবহারের শুরু এবং দলের কোচিং স্টাফ ও অন্যান্য সতীর্থদের সম্পৃক্ততা ও জানাশোনার বিষয়টি। স্যান্ডপেপার ব্যবহার ক্রিকেটের আইনের সীমা অতিক্রম করা নয়, এটি প্রতারণা।’।

ব্যানক্রফটের ভাষ্য অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়ার স্বার্থ রক্ষা করতেই তিনি সত্য গোপন করেছিলেন। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমার মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরো দলই এ বিষয়ে অবগত ছিল।” তার নিবন্ধ প্রকাশের কিছু সময় আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের নতুন তথ্য দেওয়ার সুযোগ দেবে, তবে কোনো পুরোনো ঘটনার তদন্ত নতুন করে শুরু করা হবে না বা নতুন কোনো শাস্তির ব্যবস্থাও নেওয়া হবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের স্বার্থ রক্ষা করতে এবং আশপাশের অন্যদের জড়িয়ে না ফেলতেই আমি এমনটা করেছিলাম।’। ব্যানক্রফটের নিবন্ধ প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দেয়, ২০১৮ সালের ঘটনার বিষয়ে দলের সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ নিজের জানা তথ্য জানাতে পারবেন। কেউ কেউ বেশি মতামত দিচ্ছিলেন, তবে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট জেতার লক্ষ্য আমাদের সবারই ছিল। একপর্যায়ে আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি কাজটি করতে পারব কি না। ব্যানক্রফটের এই বক্তব্যের সঙ্গে উসমান খাজার আত্মজীবনীতে প্রকাশিত ঘটনার বিবরণও মিলে যায়। বল কীভাবে ঘুরছে, তা দেখার সুযোগ ছিল তাঁর।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচটি হয়েছিল পোর্ট এলিজাবেথে। ব্যানক্রফট দাবি করেছেন, ম্যাচের দ্বিতীয় দিনের চা-বিরতির সময় ড্রেসিংরুমে খেলোয়াড় ও কোচিং স্টাফরা রিভার্স সুইং বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছিলেন। সেই সভায় বোলিং কোচ ডেভিড সাকার ও প্রধান কোচ ড্যারেন লেহম্যানও উপস্থিত ছিলেন। ব্যানক্রফট আরও বলেন, “ড্রেসিংরুমে সবাই উপস্থিত ছিলেন না, তবে আলোচনা শুধু আমার ও ওয়ার্নারের মধ্যে ছিল না। বল স্বাভাবিকভাবে সুইং না হওয়ায় সবাই চাপের মধ্যে ছিলেন, সেখানেই ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন।” ব্যানক্রফট লিখেছেন, ‘ম্যাচে নিজেদের অবস্থান ভালো করার লক্ষ্য নিয়ে ড্রেসিংরুমে সব খেলোয়াড় ও কোচ আলোচনা করছিলেন। বলকে বাতাসে সুইং করানোর প্রয়োজনীয়তা নিয়ে সবাই খোলাখুলিই কথা বলছিলেন। বল স্বাভাবিকভাবে চকচকে করা কিংবা লালা ব্যবহারের মতো প্রচলিত পদ্ধতিতে কাজ হচ্ছিল না।

ব্যানক্রফট জানান, বলের অবস্থা সম্পর্কে তিনি নিয়মিত বোলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন।

তিনি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের কাছ থেকে জানতে চাইতেন বল রিভার্স সুইং করছে কি না।

এছাড়া উইকেটের পেছনে থাকা তৎকালীন অধিনায়ক টিম পেইনের সঙ্গেও তিনি নিয়মিত মতামত বিনিময় করতেন। তিনি বলেন, “বোলার ও উইকেটকিপারের সঙ্গে আলোচনা ছাড়া আমার কাজ কতটা কার্যকর হচ্ছে, তা বোঝার কোনো উপায় ছিল না। আমি সবসময় তাদের মতামত নিতাম। তার এই দাবি উসমান খাজার বর্ণনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছিল যে ওয়ার্নার সরাসরি এই কাজের দায় নিতে চাননি বলে অন্য পথ বেছে নিয়েছিলেন।