প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে ১ নম্বর ওয়ার্ডে জামায়াতের লিফলেট বিতরণ

ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে ১ নম্বর ওয়ার্ডে জামায়াতের লিফলেট বিতরণ
দেশ টাইমস- , জামায়াত ইসলামী ডেস্ক

আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে প্রচার-প্রচারণা জোরদার করেছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আমীরে জামায়াতের আগমন ও নির্ধারিত কর্মসূচি সম্পর্কে অবহিত করতে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা পৌরসভার শুরা ও কর্মপরিষদের অন্যতম সদস্য এবং ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মো. জিয়াউর ইসলাম জিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের সহসভাপতি অধ্যাপক মাহমুদুর রহমান, বায়তুলমাল সম্পাদক মো. হাবিবুর রহমান, আমিনুর রহমান, ফয়সাল আযম, শামসুর রহমান, মোহাম্মদ আলীসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা আগামী ৫ ডিসেম্বর আমীরে জামায়াতের সাতক্ষীরা আগমন উপলক্ষে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীরা জানান, আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে সাতক্ষীরা শহর ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে প্রচার-প্রচারণা এবং সাংগঠনিক প্রস্তুতি কার্যক্রম অব্যাহত থাকবে।