প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

দেবহাটা সদর ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মন্টু ও সম্পাদক রওশন আলী

দেবহাটা সদর ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মন্টু ও সম্পাদক রওশন আলী
দেশ টাইমস- , এনজিও ও সংগঠন ডেস্ক

মীর খাইরুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক: 

সাতক্ষীরার দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দেবহাটা সদর ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে আব্দুল হাবিব মন্টুকে সভাপতি এবং অধ্যাপক রওশন আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু। অধিবেশনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ বাবুল।

দেবহাটা সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান (মিঠু), দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং সদর ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাবিব (মন্টু)।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, সদর ক্লাবের আইনবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম ও শিক্ষিকা রুমা অধিকারী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা।

অধিবেশনে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ক্লাবের ঐতিহ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে আব্দুল হাবিব মন্টুকে সভাপতি এবং অধ্যাপক রওশন আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

দেবহাটা সদর ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ অধিবেশনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।