প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

ডুমুরিয়ার মাগুরাঘোনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের গণসংযোগ

ডুমুরিয়ার মাগুরাঘোনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের গণসংযোগ
দেশ টাইমস- , খুলনা ডেস্ক
গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম এম নজরুল ইসলামের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ‘২৬) সন্ধ্যায় ১৮ মাইল বাজারে অবস্থিত নিজ নির্বাচনী কার্যালয় সামনে থেকে গনসংযোগ শুরু করে বাজারের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে কুশলাদী ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন শেখ শহিদুল ইসলাম, আবুল কালাম মোড়ল, আব্দুল কাদের শেখ, আব্দুল লতিফ শেখ,
মোঃ মিজানুর রহমান, নাজমুল ইসলাম বায়োজিদ হোসেন, নুর ইসলাম শেখ, আমজাদ হোসেন, এনামুল হক, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, হোসেন শেখ প্রমূখ। এরআগে নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম বলেন বিগত ২০১৬ সালে ইউপি নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।