প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আশাশুনিতে স্বেচ্ছাসেবক দলের বিশাল মোটরসাইকেল শোডাউন, নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা

আশাশুনিতে স্বেচ্ছাসেবক দলের বিশাল মোটরসাইকেল শোডাউন, নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা
শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধের বার্তা দিতে সাতক্ষীরার আশাশুনিতে বিশাল মোটরসাইকেল শোডাউন ও মহড়া করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে এটি আশাশুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় ইউনিয়ন পরিষদ মোড় চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
শোডাউন চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এসএম আশিকুজ্জামান আশিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহেল সাগর মজিদ, সাজিনুর রহমান সাজু, মো. শাহাদাৎ হোসেন ও মো. আলমঙ্গীর হোসেন।
এছাড়া আবুল কালাম আজাদ, আলতাফ হোসেন, নাহিনুর ইসলাম, মুকুল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ শোডাউনে ১১টি ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে আশাশুনির রাজনৈতিক অঙ্গনে দলটির সাংগঠনিক উপস্থিতি ও সক্রিয়তার বহিঃপ্রকাশ ঘটেছে।