কালিগঞ্জে ইকরা তালিমুল কোরআন নূরানী মাদ্রাসায় বিদায় ও পুরস্কার বিতরণ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর বটতলায় অবস্থিত ইকরা তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর-২৬) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও সাংবাদিক এম. হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে এবং সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাছুম বিল্লাহ। এ সময় প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব শেখ শহর আলী ও আবু বাক্কার মোড়ল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ইজ্জত আলী মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, প্রতিষ্ঠানের সহ সভাপতি আকবর আলী মোড়ল, অভিভাবক শফিকুল ইসলাম গাইন ও রুহুল আমিন মোড়ল।
এ ছাড়া প্রতিষ্ঠানের সকল সদস্য, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের পরবর্তী ধাপে সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেণ প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা আশরাফ আলী। প্রতিবছরের ন্যায় এবছরেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকমন্ডলী, সূধীবৃন্দ ও প্রায় ৩’শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।