প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা

অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
দেশ টাইমস- , সাতক্ষীরা সদর ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের অসুস্থ ও অসহায় বিধবা মর্জিনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন নেতৃবৃন্দ।

শনিবার (২৮ নভেম্বর) নেতৃবৃন্দ মর্জিনা খাতুনের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক ও আর্থিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান, ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন আমির মাওলানা জাকির হোসাইন, নায়েবে আমির হাফেজ নজরুল ইসলাম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা শাহিনুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এবাদুল ইসলাম ও দায়িত্বশীল হাফেজ মো. শাহেদুজ্জামান প্রমূখ ।
মর্জিনা খাতুন (৪৬) দীর্ঘদিন ধরে কোমর ও হাঁটুর ব্যথায় ভুগছেন। অর্থের অভাবে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে।এসময় নেতৃবৃন্দ তাঁর চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।