প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
ভোমরায় হুন্ডির ব্যবসা জমজমাট, প্রশাসনিক নজরদারির দাবি

দেশ টাইমস- , অপরাধ ও দুর্নীতি ডেস্ক
আক্তারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর জুড়ে চলছে জমজমাট হুন্ডির ব্যবসা।প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এ হুন্ডির ব্যবসা চালিয়ে গেলেও আজও পর্যন্ত কার্যকরী কোন পদক্ষেপ নিতে পারিনি প্রশাসন।
একাধিক সূত্রে জানা যায়,ভোমরা বন্দরের হোটেল-রেস্টুরেন্ট থেকে শুরু করে কাপড়ের দোকান,কম্পিউটারের দোকান, মুদি দোকান,ঔষধের দোকানসহ বন্দরের আশেপাশে এলাকা জুড়ে হুন্ডির মাধ্যমে টাকা পাচারের মহা উৎসব চলছে।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি থাকলেও কতিপয় একটি গ্রুপ দীর্ঘদিন ধরে হুন্ডির মাধ্যমে বিভিন্ন দেশে টাকা পাচার চালিয়ে যাচ্ছেন নির্দ্বিধায়।
সরকারিভাবে বৈধ মানি এক্সচেঞ্জ,ব্যাংকিং বুথ থাকলেও সরকারি রাজস্ব ফাঁকি দিতে একটি চক্র দিনের পর দিন এ অবৈধ ব্যবসাকে বৈধ হিসেবে চালিয়ে যাচ্ছেন।
গোপন সূত্রে আরও জানা যায়,ভারতসহ বিভিন্ন দেশ থেকে হুন্ডির মাধ্যমে বাংলাদেশে টাকা আনা হয়ে থাকে অপার দিকে বাংলাদেশ থেকেও ভারতসহ বিভিন্ন দেশে টাকা পাঠানো হচ্ছে, আর এই হুন্ডি ব্যবসায়ীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে ভারত- বাংলাদেশের পোর্ট সংশ্লিষ্ট লাইসেন্স ধারী কিছু ব্যবসায়ী।
যার ফলে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই সচেতন মহলের দাবি দ্রুত এই সকল হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।