কালিগঞ্জে সাংবাদিক শেখ শরিফুল ইসলামের পিতার স্মরণে ৪ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল

সাতক্ষীরার কালিগঞ্জে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোতে কর্মরত শেখ শরিফুল ইসলামের পিতা মরহুম আলহাজ্ব শেখ আব্দুর রহমানের স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় চারটি মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর এসব কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে চরদহা বাইতুল আমান জামে মসজিদে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান। সাধারণ সম্পাদক শেখ মুজতাহিদুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ শরিফ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. ওসমান গনি।
স্মরণসভায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. নিয়াস কাউসার তুহিন, সহসভাপতি শেখ সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক আবু হাসান, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক শেখ আফজালুর বাসার, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, নাজিমগঞ্জ বাজারের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, নলতা রেসিডেন্সিয়াল আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মো. মাহমুদুন্নবী খান, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শেখ শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজারের নবনির্বাচিত সভাপতি মো. মনিরুল ইসলাম মনি, সহসভাপতি শেখ আহাদুজ্জামান ও সেখ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী আবু, কোষাধ্যক্ষ মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক শেখ মনিরুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক শেখ লুৎফর রহমান জুয়েল, নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুজ্জামান খান, মো. তামজীদ হোসেন মিঠু, মোহাম্মদ আবুল হোসেন, ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সমাজসেবকরা।
একই দিন জামিয়া এমদাদিয়া তালিমুল কোরআন মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম পীরে কামেল আলহাজ্ব শেখ অজিহুর রহমান। ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ওয়ায়েজুর রহমান। দক্ষিণ ছনকা জামে মসজিদে স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আলামিন।
স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা মরহুম আলহাজ্ব শেখ আব্দুর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন সদালাপী, পরোপকারী ও মানুষের কল্যাণে নিবেদিত একজন ব্যক্তি। তাঁর আন্তরিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে সুসম্পর্কের স্মৃতি দীর্ঘদিন এলাকাবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে মরহুমের সন্তান, নাতি-নাতনি, জামাতা, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, জনপ্রতিনিধি, সমাজসেবক ও সুধীজনসহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে মরহুমের পৈতৃক ভিটায় আয়োজিত খাবারের অনুষ্ঠানে প্রায় দুই হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
ছবি: দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলামের পিতা মরহুম আলহাজ্ব শেখ আব্দুর রহমানের স্মরণসভা ও মিলাদ-দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিবৃন্দ।