প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত
দেশ টাইমস- ,  সারাদেশ ডেস্ক

গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে ফ্রি ভেটারিনারি মেডিকেল ক্যাম্পেইন, গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাকসিনেশন এবং ক্রিমিনাশক বিতরণ করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তালা সদর ইউনিয়নের জেয়ালা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোহাম্মদ আজহারুল ইসলাম,শহিদুল ইসলাম, বিশিষ্ট খামারি দিবস ঘোষ, বনমালী ঘোষ প্রমুখ।

উল্লেখ্য, তালা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের ২য় দিনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।