প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা 

মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা 
দেশ টাইমস- , খুলনা ডেস্ক

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক: 

রপ্তানিমূখী “প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্বরে ফিরে শেষ হয়।

পরে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

উপজেলা সহকারী প্রাণিসম্পদ অফিসার (সম্প্রসারণ) মোঃ আলমাছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপি’র সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভীস্ম দেব মন্ডল, কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ স্যায়াদ উদ্দিন আহমদ, জাতীয় সম্পাদকসাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন অফিসের প্রধানগণ, শিক্ষক ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট খামারিরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণী সম্পদ খাতে ভূমিকা অপরিসীম। দেশের মানুষের প্রাণীজ আমিষের চাহিদার প্রায় ৫৬ শতাংশ পূরণ হয় গবাদি পশু ও পোল্ট্রি খাত থেকে। অত্যন্ত আনন্দের বিষয় হলো আমাদের খামারিদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দুধ উৎপাদনেও সম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে এখন আমাদের লক্ষ্য কেবল দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় এইখাতকে একটি আধুনিক বিজ্ঞান ভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করা। বক্তারা আরো বলেন এ লক্ষ্য অর্জনে আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, নিয়মিত টিকাদান ও রোগ নিয়ন্ত্রণ এবং নিরাপদ পশু খাদ্য নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে খামারিদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই খাত আরো দ্রুত এগিয়ে যাবে। পরিশেষে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাওয়া সকল খামারি, উদ্যোক্তা, প্রাণিসম্পদ চিকিৎসক গবেষক এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সকলকে অভিনন্দন জানান এবং রপ্তানিমুখী ও সমৃদ্ধি গড়ে তোলার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান।