প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

ব্রহ্মরাজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছের গণসংযোগ

ব্রহ্মরাজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছের গণসংযোগ
দেশ টাইমস- , জামায়াত ইসলামী ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী সরদার বাড়ি এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এ সময় এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। ভোটারদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও স্থানীয় নানা বিষয় সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে অধ্যাপক আব্দুল ওয়ারেছ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হাফিজুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শহিদুর রশিদ মুকুল, ৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আমিনুর রহমান, সহসভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মো. হাফিজুর রহমান, মাওলানা ফারুক হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও তাদের সাড়া পাওয়ার বিষয়টি উল্লেখ করে অধ্যাপক আব্দুল ওয়ারেছ নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের মতামত শোনা এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা।