সাতক্ষীরায় ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি জেলা প্রশাসক ও সদস্য সচিব হাদী

মাহবুবুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এবং সহ-সভাপতি হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ স্বাক্ষরিত আদেশে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে। আদেশের স্মারক নম্বর ০৫. ৪৪. ৮৭০০. ০০০. ০০৫. ৩৩. ০০৫১. ২৬. ৬৭৯।
অফিস আদেশ অনুযায়ী, নবগঠিত কমিটির সভাপতি পদাধিকারবলে জেলা প্রশাসক, সাতক্ষীরা এবং সহ-সভাপতি পদাধিকারবলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সাতক্ষীরা।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, শেখ নিজাম উদ্দীন, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, মো. ইউসুফ আলী, জি. এম. মনিরুল ইসলাম, ডা. আব্দুর রাজ্জাক, মো. আইজুল ইসলাম ও শাহিনুর রহমান বাবু। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. আবুল হাসান হাদী।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নবগঠিত কমিটি ক্লাবের গঠনতন্ত্র অনুসরণ করে সংগঠনের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাবের ঐতিহ্য ও পরিচিতি রয়েছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় নতুন সাংগঠনিক কাঠামো তৈরি হলো। গঠনতন্ত্রের আলোকে সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড ও সংগঠনের ধারাবাহিকতা রক্ষায় নবগঠিত কমিটি ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।