প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
দেশ টাইমস- , এনজিও ও সংগঠন ডেস্ক

গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার তালা উপজেলার পানি কমিটির ত্রৈমাসিক সভা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির।

উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান,পানি কমিটি নেতা মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, আশরাফুন নাহার, গাজী শহিদুল্লাহ, রাশেদ সানা, আব্দুল আলিম, আশরাফুল গোলদার, মোস্তাফিজুর রহমান রেন্টু, শ্যামলী বিশ্বাস, আসমা খাতুন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান প্রমুখ। এসময় প্রকৌশলী মোঃ আজমাইন, আদিল নাকিব, মো. ওয়াহিদুর রহমান খান ও মুরছালিন ইবনে মাহাবুব কপোতাক্ষ নদসহ বিভিন্ন নদীর বর্তমান চিত্র এবং করনীয় বিষয়ে তথ্য উপস্থাপন করেন।

সভায় বক্তারা- বিভিন্ন এলাকার নদ-নদী ভরাট, খনন, টিআরএম বাস্তবায়নসহ জলাবদ্ধতায় নিমজ্জিত মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন এবং তা নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।