প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

দেশ টাইমস- , এনজিও ও সংগঠন ডেস্ক
মোস্তাফিজুর রহমান উজ্জল, জ্যেষ্ঠ প্রতিবেদক:
সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,
প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকে সহানুভূতির সাথে এগিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবন্ধীরাও আমাদের সন্তান। শিক্ষার অধিকার সবার জন্য সমান। সুতরাং প্রতিবন্ধী শিশুরা যেন এ অধিকার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে সোয়েটার, কেডস ও মোজা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের দাতা সদস্য ফারিয়াল কামাল লস্কর এর আর্থিক সহযোগিতায় স্কুলের ৯১ জন ছাত্র/ছাত্রীর মাঝে এ সামগ্রী বিতরন করা হয়। প্রবীন আইনজীবি ও বিশিষ্ট সমাজসেবক এ্যাড.এ কে এম শহীদউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজ এর সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা জামায়তের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এছাড়া বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম।
শীতের পোশাক সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।