শ্যামনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় পর্যায়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকার গুরুত্ব উঠে আসে।
সভায় বক্তব্য দেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, চেয়ারম্যান মাসুদুল আলম, আমজাদুল ইসলাম, আব্দুর রহিম, প্যানেল চেয়ারম্যান মন্টু, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী এবং শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির।
এ ছাড়া সভায় ডিজিএফআই, বিজিবি, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক প্রতিনিধি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।