প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

বাঁশদহায় বাইতুল আমান জামে মসজিদে জামায়াতের নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত

বাঁশদহায় বাইতুল আমান জামে মসজিদে জামায়াতের নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত
দেশ টাইমস- , জামায়াত ইসলামী ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব মসজিদে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাঁশদহা ইউনিয়ন জামায়াতের আমির এ টি এম নাজমুল হুদা।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল অদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. শাহনূর রহমান।

বক্তব্যে প্রধান অতিথি হাফেজ আব্দুল অদুদ ইসলামী আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের দৃঢ় থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আগামীতে ইসলাম বিজয় হবেই, ইনশাআল্লাহ। ভয় ও দ্বিধা দূরে রেখে আদর্শের পথে অবিচল থাকতে হবে। জীবন একটাই, আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে। ইসলামের পথে মৃত্যুবরণ করলে শহিদ, আর বেঁচে থাকলে গাজী।’

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দান, জাকাত প্রদান ও নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গোপালগঞ্জের সমসাময়িক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।