প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

দেশ টাইমস- , অপরাধ ও দুর্নীতি ডেস্ক
আক্তারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে, পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ও জেলা প্রশাসন সাতক্ষীরার সহযোগীতায় মঙ্গলবার (২৪ নভেম্বর ‘২৬) সাতক্ষীরা জেলার সদর উপজেলায় বিভিন্ন ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় মোবাইল কোর্টে সদর উপজেলার ফিংড়িতে অবস্থিত মেসার্স জামান ব্রিকস,এবং মেসার্স রকি ব্রিকস নামক দুইটি ফিক্সড চিমনি ইটভাটার ক্লিন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া মেসার্স বিনেরপোতা ব্রিকস নামক জিগজ্যাগ ইটভাটার কার্যক্রম শুরু না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: আসিফুর রহমান এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাংশু বিশ্বাস। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন অত্র কার্যালয়ের পরিদর্শক জনাব মো: আশরাফ আলীসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান,পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।