প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

১১ দিনেই এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

১১ দিনেই এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং
, তথ্য প্রযুক্তি ডেস্ক

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের পর পদত্যাগ করলেও মাত্র ১১ দিনের ব্যবধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল হয়েছেন জেনসেন হুয়াং। চলতি মাসের শুরুতে এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়েছিল, যা কোম্পানিটির শেয়ারের দামে বড় ধস নামায়। তবে তার প্রত্যাবর্তনের পর ফের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হুয়াংয়ের এই নাটকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূমিকা ছিল। হোয়াইট হাউস বা ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, হুয়াংয়ের ফেরায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হবে না। পাশাপাশি মার্কিন অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন, হুয়াং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই।

এনভিডিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হুয়াং মুখ্য ভূমিকা পালন করেছেন। প্রতিষ্ঠানে তার দৃঢ় নিয়ন্ত্রণ এমন পর্যায়ে ছিল যে প্রায় ২০০ কর্মী সরাসরি তার কাছে রিপোর্ট করতেন। তার অনুপস্থিতি গোটা এআই শিল্প এবং ভবিষ্যৎ বিনিয়োগে বড় অনিশ্চয়তা তৈরি করেছিল। মূলত এনভিডিয়ার ব্যবসায়িক মডেলে ‘সার্কুলার ফাইন্যান্সিং’ বা চক্রাকার অর্থায়নের জটিল কাঠামো বিদ্যমান, যার মাধ্যমে মেটা, স্পেসএক্স ও ওপেনএআইয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে চিপ বিক্রির পাশাপাশি ঋণ ও সরাসরি বিনিয়োগের চুক্তি পরিচালনা করা হয়।

হুয়াং ছাড়া এ ধরনের জটিল ব্যবসায়িক ও সরবরাহ শৃঙ্খল বজায় রাখা কঠিন হবে বলে আশঙ্কায় পড়েছিলেন প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা। ইলন মাস্ক এবং ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের প্রধান নির্বাহী টিম সুইনির মতো প্রভাবশালী ব্যক্তিরাও তাকে পদে ফেরানোর আহ্বান জানান। অবশেষে এনভিডিয়ার পরিচালন পর্ষদের এই সিদ্ধান্তের মাধ্যমে এআই শিল্পে এনভিডিয়ার অবস্থান ও ব্যবসায়িক স্থিতিশীলতা পুনরায় বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।