প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিপুল পরিমান পুসকৃত বাগদা চিংড়ি জব্দ, আটক-১, জরিমানা ১ লাখ

দেশ টাইমস- , অপরাধ ও দুর্নীতি ডেস্ক
রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:
সাতক্ষীরা বিপুল পরিমান জেলি পুশকৃত চিংড়ি সহ সোহরাব হোসেনকে (৪৮)আটক করেছে পুলিশ। এসময় তাকে ১লাখ টাকা জরিমানা অনাদেয় ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩নভেম্বর) বিকালে তাকে সদর উপজেলার ফিংড়ি এলাকা থেকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত সোহরাব হোসেন শহরের কুকরালি এলাকার বাসিন্দা
সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, জেলিপুশকৃত চিংড়ি পাচার হচ্ছে এমন খবর পেয়ে সদর থেকে ফিংড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ট্রাকভর্তি ১৪কাটুনে জেলিপুশ কৃত চিংড়ি সহ সোহাবার হোসেন কে আটক করা হয়। এসময় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একলাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান,জব্দকৃত চিংড়ি বাজার মূল্য ১লাখ ৮৯হাজার টাকা। পুশকৃত চিংড়ি গুলো ঘটনাস্থল বিনষ্ট করা হয়েছে।