প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না- ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি

দেশ টাইমস- , খুলনা ডেস্ক
গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:
খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার (২৩ নভেম্বর ‘২৬) সকাল ১১টায় উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান উপদেষ্টা খুলনা-৫ সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আলি আসগর লবি এমপি এ কথা বলেন। তিনি আরও বলেন, সংখ্যালঘু শব্দটি খুবই অনাকাঙ্খিত। আমাদের যার-যে ধর্মই থাক, আমরা সবাই বাংলাদেশি।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সোহেল রানা, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমূল হুদা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশরাফুল কবির, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, গাজী হুমায়ুন কবির বুলু, মোঃ জহুরুল হক, মনোজিৎ বালা, শেখ তুহিনুল ইসলাম তুহিন ও ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজি আব্দুল্লাহ প্রমুখ।