প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
দেশ টাইমস- , শিক্ষাঙ্গন ডেস্ক

এস এম শহীদুল ইসলাম ,জ্যেষ্ঠ প্রতিবেদক :

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নাজমুল হুসাইন যোগদান করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়। নতুন কর্মস্থলে তাঁর প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে উপজেলার শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

​এক শুভেচ্ছা বার্তায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম নতুন ইউএনওকে ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেন।

​শুভেচ্ছা বার্তা প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম বলেন, “একজন দক্ষ ও দূরদর্শী প্রশাসনিক কর্মকর্তার আগমন আমাদের পুরো উপজেলার জন্যই ইতিবাচক। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের নারী শিক্ষার প্রসারে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ উন্নয়নে নতুন ইউএনও স্যারের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

​তিনি আরও বলেন, “ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে আমরা তাঁকে আন্তরিক স্বাগত জানাই। তাঁর দায়িত্ব পালনকালে সাতক্ষীরা সদরের শিক্ষাঙ্গন আরও সমৃদ্ধ ও আলোকিত হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”

​জবাবে ইউএনও নাজমুল হুসাইন বলেন, “মানসম্মত শিক্ষা ও মেয়েদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অগ্রাধিকার। অবকাঠামো উন্নয়ন ও ঝরে পড়া রোধে উপজেলা প্রশাসন শিক্ষকদের পাশে থাকবে।”

​স্থানীয় শিক্ষক ও শিক্ষানুরাগীরা মনে করছেন, প্রশাসনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদার হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, অবকাঠামোগত সহায়তা এবং সহশিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে। শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।