প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

মানুষের আয়ু কি সত্যিই ১৫০ বছর পর্যন্ত হতে পারে?

মানুষের আয়ু কি সত্যিই ১৫০ বছর পর্যন্ত হতে পারে?
, তথ্য প্রযুক্তি ডেস্ক

দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন। এই লক্ষ্যে সিলিকন ভ্যালিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষণাগারে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। তবে মৃত্যুর রহস্য ভেদ করা বা অমরত্ব লাভের উপায় এখনো অধরা। ক্যানসার, হৃদ্‌রোগসহ জটিল রোগব্যাধি থেকে মুক্ত থাকা সত্ত্বেও মানুষ কেন ১৫০ বছরের বেশি বাঁচে না, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে শরীরের অভ্যন্তরীণ কাঠামো ও বিপাকীয় ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়। শারীরবৃত্তীয় সক্ষমতা কমে যাওয়ায় কোনো দুর্ঘটনা বা রোগ না থাকলেও ১২০ থেকে ১৫০ বছরের মধ্যে মানুষের মৃত্যু অবধারিত হয়ে পড়ে। তবে মৃত্যুকে ঠেকিয়ে রাখার কোনো পদ্ধতি আবিষ্কার করা যায়নি এখনো। ফলে খুব কম মানসিক বা শারীরিক চাপ নিয়ে জীবন যাপন করলেও মানুষের আয়ু সর্বোচ্চ ১২০ থেকে ১৫০ বছর হতে পারে। এরপর কোনো দুর্ঘটনা বা রোগ না হলেও মানুষের মৃত্যু ঘটে। এসব দুর্বলতা কাটালে মানুষ আরও বেশি আয়ুর দেখা পাবে। ২০০০ সাল থেকে হৃদ্‌রোগে বয়স-সমন্বিত মৃত্যু এক-তৃতীয়াংশ কমেছে। এখনো আমাদের আয়ু ১৫০ বছরে নেওয়া অদ্ভুতভাবে আমাদের নাগালের বাইরে। কারণ, বেশি মানুষ দীর্ঘদিন বাঁচলে বার্ধক্যের অপরিবর্তনীয় শক্তির সংস্পর্শে আসবে।

বার্ধক্যের গতিপ্রকৃতি নিয়ে ২০২১ সালের মে মাসে ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে এক গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশিত হয়েছিল। সূত্র: নেচার ও সায়েন্টিফিক আমেরিকান।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘জেরো’-এর তৎকালীন গবেষক টিমোথি পাইরকভ ও তাঁর দল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়ার মানুষের স্বাস্থ্য তথ্য পর্যবেক্ষণ করেন। রক্তকণিকার সংখ্যা ও হাঁটার অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে তাঁরা মানুষের স্বাস্থ্যের স্থিতিশীলতা ও বার্ধক্যের গতি বিশ্লেষণ করেন। গবেষণায় দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের সক্ষমতা কমতে থাকে, ফলে আঘাত বা অসুস্থতা থেকে সেরে ওঠার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া দিতে শরীর হিমশিম খায়। হুইটসন নামক একজন গবেষক জানান, সুস্থ তরুণরা দ্রুত শারীরিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেও বয়স্কদের ক্ষেত্রে সেই সক্ষমতা অত্যন্ত সীমিত। বয়স বাড়ার কারণে নানা আঘাতের বিরুদ্ধে শরীরের প্রতিক্রিয়া স্থিতিশীল স্বাভাবিক অবস্থা থেকে অনেক দূরে সরে যেতে পারে। বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এগুলো সামান্য দুর্বল। তবে যাঁরা এতে মারা যান না তাঁরা সাধারণত পুরোপুরি সেরে ওঠেন না। এগুলো অনেক টিস্যুতে জমা হয় এবং প্রদাহ সৃষ্টি করে।

ইউনিভার্সিটি অব আলাবামার বিজ্ঞানী স্টিভেন অস্টাড দীর্ঘায়ুর বিষয়ে বেশ ইতিবাচক। তিনি মনে করেন, প্রাণীদের ওপর সফল গবেষণার পর মানুষও দীর্ঘায়ু লাভের কাছাকাছি পৌঁছে গেছে। তবে শিকাগোর ইউনিভার্সিটি অব ইলিনয়ের বিজ্ঞানী জে ওলশানস্কি কিছুটা ভিন্ন মত পোষণ করেন। ১৯৯০ সালেই তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে আয়ু বৃদ্ধির হার একটি পর্যায়ে এসে স্থবির হয়ে পড়বে। ‘নেচার ইনডেক্স ২০২৫ এজিং’ ক্রোড়পত্রে তিনি উল্লেখ করেন, বর্তমান চিকিৎসাবিজ্ঞান শরীরকে যতটুকু সম্ভব সক্ষম করে তুলেছে। মানুষের আয়ু বাড়ানোর একমাত্র উপায় হলো জৈবিক বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করা। তিনি বিশ্বাস করেন, জীবদ্দশাতেই বার্ধক্যের এই রহস্য উন্মোচন সম্ভব হবে। আমরা যা-ই করি না কেন দীর্ঘায়ুর একটি সীমা সব সময় থাকবে কি না, তা নিয়ে ভাবা দরকার। প্রচলিত চিকিৎসাবিজ্ঞান মানবদেহকে যত দূর সম্ভব এগিয়ে নিয়ে গেছে। দীর্ঘায়ু এসব প্রাণীর কোষীয় প্রক্রিয়া কীভাবে পরিবর্তিত হয়েছে তা অধ্যয়ন করে বার্ধক্য সম্পর্কে অনেক তথ্য মিলেছে। অনেক জীবের মধ্যেই এগুলো রয়েছে বলে এখন জানা গেছে। বেশির ভাগ মানুষ দীর্ঘায়ু নিয়ে পাটিগণিতের মতো ভাবেন।

দীর্ঘ ও সুস্থ জীবন নিশ্চিত করতে ক্যালরি নিয়ন্ত্রণের প্রভাব নিয়ে গবেষণা চলছে দীর্ঘদিন ধরে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার গবেষক জাহিদা সুলতানোভা জানান, ইঁদুরের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, সীমিত ক্যালরি বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করতে সক্ষম। একই প্রক্রিয়া সুস্থ ও শতবর্ষী মানুষের মধ্যেও লক্ষ্য করা গেছে। অন্যদিকে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক লিওনার্ড গুয়ারেন্তে ‘সার্টুইনস’ নামক জিন ও প্রোটিনের সক্রিয়তাকে দীর্ঘায়ুর চাবিকাঠি হিসেবে দেখছেন। তিনি জানান, সার্টুইনস ডিএনএ মেরামত ও সুরক্ষায় ভূমিকা রাখে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে এর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় ‘এনএডি প্লাস’ নামক অণুর ঘাটতি দেখা দেয়। খাদ্যতালিকায় সম্পূরক যোগ করে এটি বাড়ানো সম্ভব হতে পারে। এ বিষয়ে গুয়ারেন্তে বলেন, এগুলোকে আরও সক্রিয় করলে আপনি আয়ু বাড়াতে পারেন। তিনি বার্ধক্যকে প্রভাবিত করে এমন উপাদান নিয়ে গবেষণা করেন।

তবে বার্ধক্য রোধে তৈরি ওষুধ বা চিকিৎসা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজ্ঞানমহল। ‘সিনোলাইটিকস’ নামক ওষুধ অকার্যকর সেনিসেন্ট কোষ পরিষ্কার করার প্রতিশ্রুতি দিলেও মানুষের ক্লিনিক্যাল ট্রায়ালে এখন পর্যন্ত আশানুরূপ সাফল্য মেলেনি। স্টিভেন অস্টাড জানান, কোনো চিকিৎসার সুনির্দিষ্ট কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হতে আরও দুই থেকে তিন দশক সময় প্রয়োজন। জে ওলশানস্কি চূড়ান্তভাবে জানান, মানুষের আয়ু ১৫০ বছরে নিয়ে যাওয়ার বিষয়টি বর্তমানে উড়োজাহাজে করে মহাকাশ ভ্রমণের মতো অসম্ভব পর্যায়ে রয়েছে। মূলত রোগের বিরুদ্ধে লড়াই করার চেয়ে জীবনযাত্রার মান উন্নয়নই এখন বিজ্ঞানের মূল লক্ষ্য। সিনোলাইটিকসের সম্ভাব্য স্বাস্থ্যকর আয়ু ও আয়ুষ্কালের সুবিধা নিয়ে প্রাণী গবেষণার পর গত পাঁচ বছরে একাধিক ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।