প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

, অপরাধ ও দুর্নীতি ডেস্ক
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। ঘটনার সময় কার্যালয়ের নিচতলার গেইট বন্ধ থাকায় গ্রিলের ফাঁক দিয়ে বোমাগুলো বারান্দায় গিয়ে পড়ে এবং সেখানে আগুন ধরে গেলেও দ্রুত তা নিভে যায়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। তিনি জানান, এই ঘটনায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই বটতলা এলাকায় টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।