পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত আপিল বিভাগে

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা রইল না। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা স্থগিত রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের পর এই আদেশ দেন। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।
এর আগে গত ১৮ নভেম্বর একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন। সেই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যেন এইচএসসি ও সমমানের সম্পূরক এবং পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পরই কেবল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা মেনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের এই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ, যার ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ রুলসহ হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধ সত্ত্বেও কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ এবং পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত না করেই ২০২৬-২।
আদালত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চার লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হন, যাদের অনেকেই প্রত্যাশিত ফলাফল পাননি। উদ্ভূত পরিস্থিতিতে সরকার এসব শিক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষা ও খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ দেয়, যার চূড়ান্ত ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা ছিল। শিক্ষাবোর্ডের এই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ইউজিসির অনুরোধ সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ একাধিক প্রতিষ্ঠান ফলপ্রত্যাশী এসব শিক্ষার্থীকে বাদ রেখেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫।
ফলাফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে অকৃতকার্য ও ফল পরিবর্তনের মাধ্যমে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাওয়া বড় একটি অংশ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হতে পারেন—এমন শঙ্কা প্রকাশ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ। হাইকোর্ট সেই আবেদনের ভিত্তিতে স্থগিতাদেশ দিলেও সর্বোচ্চ আদালত তা বাতিল করায় বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এতে ভর্তি পরীক্ষা নিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফল প্রকাশের অপেক্ষায় থাকতে হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোকে।