বসুন্ধরা সিটির অ-ব্র্যান্ডের দোকানগুলোতে চরম মন্দা: বিপাকে ব্যবসায়ীরা

রাজধানীর অন্যতম অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দীর্ঘদিনের কেনাকাটার সেই চেনা আমেজ আর নেই। মার্কেটটিতে এখনো ক্রেতাদের আনাগোনা থাকলেও বিক্রির হার অনেক কম। কাপড়, জুতা, ঘড়ি, ইলেকট্রনিকস ও মোবাইলের মতো বিভিন্ন খাতের ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বর্তমানে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। অনেক দোকানের বিক্রয় এখন তলানিতে ঠেকেছে, যার ফলে নিয়মিত খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ছে। অভিজাত এই বিপণিবিতানে এক সময় কেনাকাটার ধুম লেগে থাকতো। বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতা আসছে, ঘুরছে। সবচেয়ে বেশি সংকটে আছেন কাপড় ও জুতার ব্যবসায়ীরা। একটা সময় এমন যে ছিল যে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়ও অনেকে কেনাকাটা করতেন।
বিয়ের মৌসুম শুরু হলেও তানজিনা ফ্যাশনের মতো দোকানগুলোতে প্রত্যাশিত সাড়া মিলছে না। সম্রাট হোসেন নামে এই প্রতিষ্ঠানের মালিক জানান, গত বছর একই সময়ে সপ্তাহে অন্তত ২০ লাখ টাকার পণ্য বিক্রি হলেও, এখন তা ১ থেকে দেড় লাখ টাকায় নেমে এসেছে। অথচ প্রতিদিন দোকানের খরচই প্রায় ৯ হাজার ২০০ টাকা। নিয়মিত লোকসান গুনতে হওয়ায় তাকে নিজের পকেট থেকে বিনিয়োগ করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া কঠিন। মার্কেটে নারীদের বিয়ের পোশাক বিক্রি করে তানজিনা ফ্যাশন। এখন নভেম্বর মাস প্রায় শেষ, সপ্তাহে সর্বোচ্চ গেলে ১ বা দেড় লাখ টাকার বিক্রি হয়। প্রতি মাসেই বাইরে থেকে এনে টাকা ইনভেস্ট করতে হচ্ছে। এখন শুধু মার্কেটে টিকে থাকার চেষ্টা করছি। তবে গত ৬ মাসের মতো কঠিন অবস্থার মুখোমুখি হননি বলে জানান তিনি। বেচাকেনা এমন চললে লসেই তো থাকা লাগবে। ৬ দিন পর ক্রেতার দেখা পেলাম। আগে যে পরিমাণ বিক্রি হতো, এখন তার চার ভাগের এক ভাগ হচ্ছে।
সংকট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন ‘আলিফ-লাম’ দোকানের মুকুল বিশ্বাস। তিনি জানান, আগে মাসে ৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি হলেও এখন তা ১ লাখে নেমেছে। পরিস্থিতি এতটাই জটিল যে দোকানের ভাড়া ও কর্মচারীর বেতন মেটাতেই তাকে জমি বিক্রি করে বিনিয়োগ করতে হয়েছে। সিটি শপের মালিক মো. কামাল হোসেন জানান, গত ছয় মাসে তিনি আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ১ লাখ ৩০ হাজার টাকা লোকসান গুনেছেন। তার চোখের সামনেই একই তলার অন্য দোকান তিনবার হাতবদল হয়েছে, যা বাজারের নাজুক অবস্থারই প্রতিফলন। তিনি বলেন, আগে মাসে বেচতাম সাড়ে ৪ লাখ বা ৫ লাখ টাকা, এখন কোনোরকমে ১ লাখ টাকা বেচি। কামাল হোসেন বলেন, লসের মধ্যে আছি। তিনি বলেন, আমার চোখের সামনে ওই পাশের একটা দোকানের মালিকানা পরিবর্তন হয়েছে তিনবার। আর যে ক্ষতি হবে তা সামাল দেয়ার ক্ষমতা নাই আমার।
বড় ব্র্যান্ডগুলোর অবস্থা কিছুটা ভালো হলেও তারাও বিক্রয় হ্রাসের শিকার। ‘লুবনান’-এর ম্যানেজার মনির হোসেন জানান, তাদের বিক্রি প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কমেছে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। জুতা ব্যবসায়ীদের অবস্থাও শোচনীয়। স্যু গ্যালারির মালিক আতিকুর রহমান অপু জানান, দোকানের খরচ ও বেতন মেটাতে গিয়ে তিনি ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন। বছরের এই সময়ে আগের ১৫ জোড়া জুতার বদলে এখন দুই জোড়াও বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। স্যু গ্যালারির মালিক আতিকুর রহমান অপু বলেন, দোকান ধরে রাখতে ধার কইরা বিনিয়োগ করছি ৮ থেকে ১০ লাখ টাকা। টাইম জোনের ম্যানেজার সাইদুর রহমান বলেন, আমাদের কিছু নির্দিষ্ট কাস্টমার আছে। আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন, তারাই আসেন। গত বৃহস্পতিবারে দুই জোড়া কেডস বেচলাম, এরপর আর কোনো খবর নাই।
ইলেকট্রনিকস ও ঘড়ির বাজারেও একই ধরনের মন্দা দেখা দিয়েছে। টাইম জোন ও সুইস টাইমের মতো ঘড়ির দোকানে বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। অস্থির পরিস্থিতির কারণে নিয়মিত ক্রেতারাও এখন বিমুখ। ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রেও চিত্রটি ভিন্ন নয়; বিদেশি ব্র্যান্ডের স্যামসাং শো-রুমের ম্যানেজার জানান, ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিক্রি ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। শীত মৌসুমেও ওভেন বা ওয়াশিং মেশিনের মতো পণ্য বিক্রির চিত্র আশানুরূপ নয়। ওদিকে পরিচিত ব্র্যান্ডের দোকানগুলো অতটা ক্ষতির মুখে পড়েনি।
মোবাইল বাজারেও হতাশার ছাপ স্পষ্ট। রাফসান টেলিকমের রাহিদ হোসেন জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ২৫ হাজারের ফোন এখন ৩২ হাজারে বিক্রি করতে হচ্ছে, যা ক্রেতাদের নিরুৎসাহিত করছে। ইয়াসরা মোবাইল বিডি-এর মালিক আহমেদ অপু বলেন, বর্তমান মন্দা কোভিডের সময়কেও ছাড়িয়ে গেছে। চিপ ও যন্ত্রাংশের দাম বাড়ায় ফোনের দাম বৃদ্ধি পাওয়াটা বিক্রয় কমার একটি প্রধান কারণ। নতুন ফোনের পাশাপাশি পুরনো ফোনের বাজারও এখন মন্দাগ্রস্ত, যা ফটো জোনসহ অন্যান্য পুরোনো ক্যামেরা বা মোবাইল বিক্রেতাদের বিপাকে ফেলেছে।