কালিগঞ্জের নবাগত ইউএনওকে জামায়াত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পারস্পরিক কুশল বিনিময় করেন তাঁরা।
রোববার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে কালিগঞ্জে স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, সহকারী সেক্রেটারি আবু ইসলাম, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আব্দুল মোমেন, সাবেক সহকারী সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মো. সালাহউদ্দিন, উপজেলা অফিস সম্পাদক আফতাব উদ্দিন, কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সিরাজুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ খায়রুল বাশার, ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মিজানুর রহমান, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর হোসেন এবং মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আজগার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎটি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পরিচিতি ও পারস্পরিক যোগাযোগের একটি আনুষ্ঠানিক উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়।