প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
, ঢাকা ডেস্ক

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় আব্দুল মালেক সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা। গ্রেপ্তারকৃত আব্দুল মালেক পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই এলাকার মৃত আমির সর্দারের ছেলে। জানা গেছে, তিনি এমপি আমির হামজার বাবার চাচাতো ভাই।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ শনিবার গভীর রাতে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এরপর রবিবার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। রবিবার (২২ নভেম্বর) বিকেলে আব্দুল মালেক সর্দারকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।