প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ডুমুরিয়া এমপি লবি সহিংসতার রাজনীতি না করে উন্নয়নের জন্য কাজ করছি

দেশ টাইমস- , খুলনা ডেস্ক
গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, নির্বাচিত হওয়ার পর আমি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জনগণ পাশে থাকলে এ দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব। বিএনপি জ্বালাও-পোড়াও, সহিংসতা, মারামারি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সহিংসতা নয়, শান্তি চাই।
রোববার (২২ নভেম্বর ‘২৬) বিকেলে সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ডুমুরিয়ায় উপজেলা বিএনপি আয়োজনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি লবি আরও বলেন, গোপালগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে একটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ইচ্ছা করলে একশো’টি ঘর পোড়াতে পারি। কিন্তু বিএনপি কখনো এমন রাজনীতি করে না, করতেও দেবে না। আমরা চাই, সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে এ দেশকে সুন্দর করে গড়ে তুলতে।
ডুমুরিয়া বাজারের জাকারিয়া সুপার মার্কেট চত্বরে আয়োজিত এ প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, শেখ তৈয়েবুর রহমান, আশরাফুল আলম নান্নু, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, মোল্যা মাহাবুবুর রহমান, মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, নিত্যানন্দ মন্ডল, আবু সাঈদ শেখ, শেখ শাহিনুর রহমান, অরুন গোলদার, হাবিবুর রহমান হবি, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, মতিয়ার রহমান বাচ্চু, শাহিনুর রহমান শেখ, শেখ হেলাল উদ্দিন, শেখ আশরাফুল ইসলাম, মোল্যা মশিউর রহমান, উৎপল মন্ডল, মনিরুজ্জামান সোহাগ, শেখ মাহাবুর রহমান, বদরুদ্দোজা বাবলু, শেখ ফরিদ হোসেন, মাওলানা খলিলুর রহমান, হাফেজ মতিয়ার রহমান, মাস্টার আইয়ুব আহমেদ, রমেন রায়, মোল্যা মনিরুল ইসলাম, মাস্টার সেলিম হালদার, সাইকুল গাজী, বীরেশ্বর মন্ডল, রহিমা বেগম, রেবেকা সুলতানা, পিয়ারী সুলতানা, শেখ আব্দুল কাদের, লিটন শেখ, রাসেল হালদার, হাবিবুর রহমান প্রমুখ।
সভাশেষে খুলনা-সাতক্ষীরা মহাসড়কসহ ডুমুরিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।