প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

নিহত সেনা সদস্য তিতাস শেখের পরিবারের পাশে সেনাবাহিনী

নিহত সেনা সদস্য তিতাস শেখের পরিবারের পাশে সেনাবাহিনী
, জাতীয় ডেস্ক

টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে নিহত সৈনিক তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত এই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।

নিহতের পরিবারের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে সেনাসদস্যের স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি তাদের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীতে সশস্ত্র মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় সৈনিক তিতাস শেখ প্রাণ হারান। উল্লেখ্য, ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গোলাগুলিতে সৈনিক তিতাস শেখ নিহত হন। এ ছাড়া তিতাস শেখের স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।