প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: সভাপতি দোহা, সম্পাদক খলিল

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: সভাপতি দোহা, সম্পাদক খলিল
দেশ টাইমস- , শ্যামনগর ডেস্ক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২১ নভেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহার স্বাক্ষরে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে বেলা ১১টায় কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট এম. আজিবর রহমান ও অ্যাডভোকেট চঞ্চল কুমার ঘোষ।
কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট ইব্রাহিম খলিল দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট জি.এম. মুনসুর রহমান ও অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফুয়াদ হাবীব টিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল (স্বপন), কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাহিত্য ও লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম শাওন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শফিউল আযম এবং সদস্য অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এ কমিটির মাধ্যমে শ্যামনগরের আইনজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আইনজীবীদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখবে।