প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
দেশে হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

, স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। এর ফলে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১,২৪৭ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৫০ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা) ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১,২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫৪৬, চট্টগ্রামে ২৪৩, সিলেটে ১৭৬, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন ভর্তি হয়েছেন।