প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ঢাকায় শুরু বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠক

, ঢাকা ডেস্ক
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই বৈঠকের মূল লক্ষ্য হলো ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের ১২ ডিসেম্বর গঙ্গার পানিবণ্টন সংক্রান্ত ওই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তির মেয়াদ ও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা করছেন।