বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

বাহরাইনের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের ভাষ্যমতে, আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো এ অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তবে কী ধরনের হুমকি রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি।
আইআরজিসি জানিয়েছে, মূলত দুটি মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ড্রোন ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘন করার প্রতিক্রিয়ায় এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া হেঙ্গাম দ্বীপে অবস্থিত ইরানি রাডার স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত আগ্রাসন এবং ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাব এ অভিযান।
তবে বাহরাইন কর্তৃপক্ষ ইরানের এই দাবির সঙ্গে পুরোপুরি একমত নয়। দেশটির প্রতিরক্ষা বাহিনীর ভাষ্যমতে, শনিবার গভীর রাতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।
বাহরাইনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, হামলার কারণে একটি শিল্প স্থাপনায় আগুন ধরে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তা সতর্কতা হিসেবে হামলার আগে দেশটিতে বিমান হামলার সাইরেন বেজে উঠলে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার শিকার সুনির্দিষ্ট স্থাপনার নাম বা অবস্থান প্রকাশ করেনি। দেশটি হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও বলেছে, বেসামরিক শিল্প স্থাপনায় হামলা হয়েছে। এতে আগুন লেগে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারসের তথ্য অনুযায়ী, আইআরজিসি বাহরাইনের শেখ ইসা ও জুফাইরে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল ইরান, যা যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প। ইরানে আবার হামলা চালাতে ট্রাম্পকে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু, কী ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের অবস্থান রয়েছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই এই নৌবহরটি নিয়মিত আক্রমণের শিকার হচ্ছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক সময়ে এখানে তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। চলমান সংঘাতের শুরু থেকেই ইরান তাদের প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একের পর এক অভিযান পরিচালনা করে আসছে। লক্ষ্যবস্তু করা হচ্ছে সেসব দেশে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা।