প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনী ও জেএসএস গোলাগুলি

, জাতীয় ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে এই গোলাগুলি চলে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যানুসারে, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএস সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৯টার পর থেকেই ওই এলাকায় থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।