প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা রাজা মুরাদ গ্রেপ্তার

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা রাজা মুরাদ গ্রেপ্তার
দেশ টাইমস- , আইন-আদালত ডেস্ক

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজা মুরাদ সানা নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর বড়দল গ্রাম থেকে রাজা মুরাদ সানাকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের আজিজুল সানার ছেলে।

পুলিশ জানায়, আশাশুনি থানার মামলা নং-২২ (০৬) ২৬-এর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।