প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র  খেলাধুলা- মমিনুর রহমান 

যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র  খেলাধুলা- মমিনুর রহমান 
দেশ টাইমস- , খেলাধুলা ডেস্ক
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে উৎসবমুখর পরিবেশে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মাছখোলা ফুটবল একাদশকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দহকুলা ফুটবল একাদশ।
শুক্রবার (২০ নভেম্বর’২৬) বিকালে ডি.বি. ইউনাইটেড হাইস্কুল মাঠে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ খেলার আয়োজন করা হয়।
ব্রহ্মরাজপুর সম্মিলিত ফুটবল একাদশের সার্বিক সহযোগিতায় এবং মাহি ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।ফাইনালে ০১ নম্বর ওয়ার্ডের মাছখোলা ফুটবল একাদশ ও ০৬ নম্বর ওয়ার্ডের দহকুলা ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় একমাত্র গোলের ব্যবধানে জয়লাভ করে দহকুলা ফুটবল একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা ফাউন্ডেশন’-এর সভাপতি মো. মমিনুর রহমান (মুকুল)।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে। তিনি আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজারের মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোখলেছুর রহমান, সিয়াম ফিডের স্বত্বাধিকারী মো. আলতাফ হোসেন, মো. ইউসুফ, মো. রনি, মো. আশরাফুল প্রমুখ।
প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেও মাঠে বিপুলসংখ্যক খেলাপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. আরিফ।