ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি: ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড়

ব্রেক্সিট সংক্রান্ত ঐতিহাসিক গণভোটের ১০ বছর পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে সাজানোর লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক তিনটি প্রধান নীতিগত ক্ষেত্রে দুই পক্ষ একে অপরের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। ব্রাসেলসে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলন শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে আলোচনা সফলভাবে শেষ হওয়ার ও চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করার তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কার্যালয় এক বিবৃতিতে জানায়, আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সম্পর্ক নতুন করে সাজানোর বিষয়ে চুক্তি চূড়ান্। এ চুক্তিকে উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক নতুন করে সাজানোর সূচনা হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে একটি যৌথ বিবৃতিতে প্রকাশ করা হবে। উভয় পক্ষই এখন তা বাস্তবায়নের জন্য কাজ করবে।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র চুক্তি সম্পাদনের বিষয়টি নিশ্চিত করে জানান যে এটি একটি বড় মাইলফলক। অন্যান্য আন্তর্জাতিক চুক্তির মতোই এই চুক্তিটি বাস্তবায়নে এখন উভয় পক্ষের নিজ নিজ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দেশবাসীকে উদ্দেশের করে জানান, ইইউর সঙ্গে আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সব ধরনের পথই উন্মুক্ত রাখা সমীচীন। ২৭টি সদস্যরাষ্ট্রের এই আন্তর্জাতিক জোটে যুক্তরাজ্যের পুনরায় যোগদানের সম্ভাবনার বিষয়টিও তিনি একেবারে উড়িয়ে দেননি। এর আগে প্রধানমন্ত্রী বার্নহ্যাম ব্রিটিশ জনগণের উদ্দেশে বলেছিলেন, ভবিষ্যতের সম্পর্কের ক্ষেত্রে সব বিকল্পই খোলা রাখা উচিত, এমনকি ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।