কালিগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যদিয়ে ২০ নভেম্বর মুক্ত দিবস উদযাপন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:
সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২০ নভেম্বর পাক হালদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা কমান্ড এর বাস্তবায়নে শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় মহৎপুর সরকারি গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনূসের মাজার ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও জিয়ারত করা হয়। পরে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে ২০ নভেম্বর বাংলাদেশ সেনাদল কর্তৃক কালিগঞ্জ মুক্ত অঞ্চল ঘোষণা করা হয়। সেই থেকে এদিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে।
এদিনে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফসহ বীর মুক্তিযোদ্ধাগন। পরে উপজেলা প্রাঙ্গন থেকে কালিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে একটি র্যালি বাহির হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কালিগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরফানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা মনির আহমে প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলার দখলদার বাহিনী এবং তাদের দোসরদের পরাজিত করে, সহ অধিনায়ক ক্যাপ্টেন এম নুরুল হুদা (অবসরপ্রাপ্ত) নেতৃত্বে একঝাক মুক্তিযোদ্ধা। ২০ নভেম্বর ১৯৭১ সালে কালিগঞ্জ থানাকে হানাদার মুক্ত ঘোষনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুর রহমান বলেন কালিগঞ্জে যোগদান করে পরের দিন কালিগঞ্জ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের সাথে মিলন মেলায় উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি, প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো অনুষ্ঠান ছোট করে হচ্ছে আগামীতে বড় করে হবে।
কালিগঞ্জের উন্নয়নের সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন। আগামীতে ১৬ ডিসেম্বর অথবা ২৬ শে মার্চ জাতীয় উৎসবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি সংকলন প্রকাশ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন যারা শহীদ হয়েছেন আপনারা চির অমর, যারা বেঁচে আছেন আপনারা আমাদের গর্ব আমাদের ইতিহাস, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযুদ্ধাবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।