প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

এ কেমন অ্যাকশন: সিনেমা নাই

এ কেমন অ্যাকশন: সিনেমা নাই
, বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দীর্ঘ প্রায় দুই দশক ধরে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চলচ্চিত্র নির্মাণের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা। বর্তমানে আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা সম্বলিত মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের ধারণা প্রচলিত হলেও, সামগ্রিক মান ও দর্শক খরা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে এ খাত। ডিজিটাল যুগে বিনোদনের মাধ্যম হিসেবে ফেসবুক রিল, ইউটিউব শর্টস কিংবা টিকটক কনটেন্টের দাপটে ১০, ২০ বা ৩০ সেকেন্ডের মধ্যেই দর্শকের আগ্রহের বিষয়বস্তু শেষ হয়ে যাচ্ছে, যা দীর্ঘস্থায়ী সিনেমাটিক অভিজ্ঞতার চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে। একক হলের বদলে আধুনিক প্রযুক্তির যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স—এগুলো যে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, তেমনটিও নয়। কারণ, অনলাইন দুনিয়ার প্রসারে হাতের মুঠোয় থাকা ফোনেই বিনোদনের অনেক কিছু পেয়ে যাচ্ছে দর্শক। এতে করে দু-তিন ঘণ্টার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আস্বাদনের অভ্যাস কমে যাচ্ছে। এর পরও ভালো চলচ্চিত্র দর্শককে হলে ফেরাতে পারে। বছরে এক-দুটি ঢাকাই চলচ্চিত্রই কিন্তু সেই প্রমাণ রাখছে। চলচ্চিত্রের শুটিং শুরুর যে নির্দেশনা বা কাউন্টডাউন—‘জিরো, ওয়ান, টু, থ্রি, ক্যামেরা, অ্যাকশন’—সেই আওয়াজ কমে এলেও সিনেপাড়ার লোকজন অন্য সব বিষয় নিয়ে অ্যাকশন-রিঅ্যাকশনে খুব ব্যস্ত আজকাল। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এফডিসিতেই মিলছে তার মোক্ষম সব নমুনা। রাজধানীর কারওয়ান বাজারে এই স্থানটি একদা শুটিংয়ে দিনরাত ব্যস্ত থাকত। যেখানে বিষয় চলচ্চিত্র নয়, জাতীয় রাজনীতির যে মেরুকরণ, তারই চর্চা।

এই সামগ্রিক পরিস্থিতির মাঝে গত ১৫ নভেম্বর এফডিসিতে শিল্পী সমিতিকে ঘিরে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওইদিন হেলাল খান, জয় চৌধুরী ও ডি এ তায়েবকে কেন্দ্র করে এই নাটকীয়তা ঘটে। মূলত বোট ক্লাবের পুরোনো হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়েছিলেন তারা। এ ঘটনার রেশ ধরে সমিতির সহসভাপতি ডি এ তায়েব তার অবস্থানে অনড় থেকে উচ্চকণ্ঠ হয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যে, শিল্পী সমিতি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। শিল্পীদের নিয়ে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অবস্থানের পেছনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ বহু পুরোনো। গত বছর চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’, যা শিল্পী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। গত বছরও নাকি তাকে লক্ষ্য করে পরীমনি ফেসবুকে লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। যাকে সোজা বাংলায় আমরা বলতে পারি, পাল্টাপাল্টি। তবে গত কয়েক বছর ধরেই দলাদলি, রাজনীতি, নির্বাচন ঘিরে উত্তেজনা থাকে সেখানে।

তারকাদের ব্যক্তিগত ও পেশাগত রেষারেষিও চলচ্চিত্র পাড়ায় অস্বস্তি বাড়াচ্ছে। সাম্প্রতিক এক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি ৫টি আন্ডার প্রোডাকশন, সেই মানুষ যখন আমার লেভেলে এসে আমাকে নিয়ে মন্তব্য করে, তখন তা দুর্ভাগ্যজনক।’ তারকাদের এই পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও পেশাদারিত্বের অভাব চলচ্চিত্র শিল্পের বর্তমান সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।

তবে এই হতাশার মাঝেও আশার আলো দেখছেন কেউ কেউ। রাশিয়ার বিখ্যাত গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি (ভিজিআইকে) আয়োজিত ৪৬তম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে একটি সিনেমা। বিষয়টি নিয়ে নির্মাতা ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘বিশ্বের প্রথম ফিল্ম স্কুল ভিজিআইকেতে আমার সিনেমা নিশি প্রতিযোগিতা করবে বিশ্বের ৪০টি দেশের সিনেমার সঙ্গে।’ শিল্পের চরম প্রতিকূলতার মাঝেও আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অর্জন ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে দিনশেষে মৌলিক মানসম্মত সিনেমার অভাব এবং শিল্পীদের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যহীনতাই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে অধুনা আমাদের চিত্রজগতের নায়ক-নায়িকা, নির্মাতা, কুশলী—সিনেমা ছাড়াই নানা নাটকীয় কাণ্ডে জড়িয়ে পড়ছেন।