প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: বর্ণাঢ্য জীবনের নানা অধ্যায়

৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: বর্ণাঢ্য জীবনের নানা অধ্যায়
, জাতীয় ডেস্ক

আজ শুক্রবার, ২০ নভেম্বর, দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানীর ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাজীবনের প্রাথমিক পাঠ সম্পন্ন করা তারেক রহমান ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখেন। এর কয়েক বছর পর, ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে নিজের রাজনৈতিক পরিচয় সুসংহত করেন। নব্বইয়ের দশকের শুরুর দিকে, বিশেষ করে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির পক্ষে জনমত তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যরিস্টার জাইমা রহমান। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন। স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে। বাবার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে। পরবর্তীতে সে সময়ের সরকার তাকে লন্ডনে পাঠিয়ে দেয়। সেদিন তাকে বরণ করার জন্য বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লাখো জনতার ঢল নেমেছিল।

তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলা কখনোই মসৃণ ছিল না। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সেই প্রতিকূলতার মুখে প্রায় ১৭ বছর তিনি নির্বাসিত জীবন অতিবাহিত করেন। তবে ২০২৫ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৫ ডিসেম্বর তিনি পুনরায় স্বদেশে প্রত্যাবর্তন করেন। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়লাভ করেন। ১৭ ফেব্রুয়ারি তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনের এই বিশেষ দিনটিতে দল ও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে নানা আনুষ্ঠানিকতায় তাঁর ৬২তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া, তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। দেশব্যাপী নানা স্তরের নেতাকর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। ঘটনাবহুল জীবনের অধিকারী তারেক রহমানের এই জন্মদিনটি তাই দলীয় অঙ্গনে এক বিশেষ তাৎপর্য বহন করছে। এর বাইরে দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করবেন বলে জানা গেছে।