ঝিনাইদহে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান এনামুল হক গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট এনামুল হক নিলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি শালিয়া গ্রামের বাসিন্দা হাজী রুস্তম আলীর ছেলে। এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ওই নাশকতার অভিযোগ উঠেছিল।
ওসি আরও জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।